সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

মধুপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মধুপুরে  সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবে  প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১০ আগস্ট) বিকেল ৫ টায় মধুপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ। 

উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির  সদস্য তানভীর তছিরের  সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান, মধুপুর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য আমিনুল ইসলাম মারুফী, উপজেলা প্রেসক্লাবের সদস্য  নাজমুল হক, উপজেলা প্রেসক্লাবের  প্রচার সম্পাদক আঃ আজিজ,। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের  কার্যকরী কমিটির সদস্য হুজ্জাতুল্লাহ,  আফাজ উদ্দিন সুমন, কার্যকরী কমিটির সদস্য আব্দুল মোমিন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্য রাকিব হাসান, আব্দুল্লাহ,  জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুন্নী সহ  উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে, সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর প্রমাণ। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত  দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে টাঙ্গাইলের এটিএন বাংলার ক্যামেরাম্যান সুজনের উপর হামলা ও  সারা দেশের বিভিন্ন স্থানে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে, তা সুস্পষ্ট গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলেও উল্লেখ করেন তারা।

সম্পর্কিত খবর