সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বানারীপাড়া কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর বীর মুক্তিযোদ্ধা এম এ কাদেরের মৃত্যু

বানারীপাড়া কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর বীর মুক্তিযোদ্ধা এম এ কাদেরের মৃত্যু


বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড নিবাসী সালেহীন মিশুর পরম শ্রদ্ধেয় পিতা বানারীপাড়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত  প্রফেসর বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের ২২/০৮/২০২৫ ইং শুক্রবার আনুমানিক রাত ১২ :৩০ মিনিটের সময় পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন।


বানারীপাড়ার সুপরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের 

সদা হাস্যজ্বল, সদালাপী ও নিরহংকারী মানুষ ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। 


ব্যাক্তি জীবনে প্রফেসর এম এ কাদেরের ১ টি মেয়ে (শান্তা) ও ১ টি ছেলে (মিশু) সন্তান ছিলো। দীর্ঘদিন পূর্বে তার মেয়ে শান্তার অকাল মৃত্যু হয়। পিতার সামনে আদরের মেয়ের মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। প্রিয় বোনের পর মিশুর অভিভাবক পিতা চিরনিদ্রায় শায়িত হলেন।


বানারীপাড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর বীর মুক্তিযোদ্ধা এম এ কাদেরের মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


সম্পর্কিত খবর