সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নাটোরে ৫ কোটি ১১ লাখ টাকার কৃষি প্রণোদনা প্রদান

নাটোরে ৫ কোটি ১১ লাখ টাকার কৃষি প্রণোদনা প্রদান

চলতি রবি মৌসুমে জেলার ৩৪ হাজার ৭০০ জন কৃষককে ছয়টি শস্য আবাদের জন্য কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এজন্যে সার ও বীজ বাবদ কৃষি মন্ত্রণালয় পাঁচ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। 


জেলার সাতটি উপজেলায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি সংশ্লিষ্ট উপজেলার উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করে। পরে জেলা কমিটি ঐ তালিকা চূড়ান্ত করার পরে উপজেলাতে কৃষক পর্যায়ে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। 


প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের পর্যায়ক্রমে এক বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মসুর ও খেসারি  ডালের বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়।


কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান বলেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রণোদনার উপকরণ গ্রহণ করে কৃষকরা উপকৃত হয়েছেন। তারা কৃষিতে দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন।’

সম্পর্কিত খবর