সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত ৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।  বুধবার দুপুরে সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ঘুণ্টিঘর এলাকায় এবং আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজারে এ দুর্ঘটনা দুটি ঘটে। স্থানীয়রা জানান, সোনাহাট স্থলবন্দর দিক থেকে আসা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক মজিবর রহমান (৪০) যানটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


নিহত মজিবর রহমান উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে। অন্যদিকে জয়মনিরহাট বাজার এলাকায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হন। আহতরা হলেন, পাথরডুবী ইউনিয়নের মাইদুল (২৮), মো. সেলিম (২২), মো. সোহেল (২৮) এবং জয়মনিরহাট ইউনিয়নের বাতেন আলী (৬০)। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, মজিবর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, মজিবরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সম্পর্কিত খবর