সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে মো. কামাল উদ্দিনের হাতে ১৮ লাখ টাকার চেক তুলে দেন।


চেক গ্রহণ শেষে মো. কামাল উদ্দিন জানান, জেলা প্রশাসক শামীম আরা রিনি ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হকের আন্তরিকতা ও সহযোগিতায় এই চেক পেয়েছি। কাউকে এক টাকাও অনৈতিকভাবে দিতে হয়নি। ভবিষ্যতেও যাতে সাধারণ মানুষ সহজে ক্ষতিপূরণ পেতে পারে, সে বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করছি।


অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, দীর্ঘদিন পর একটি এল এ মামলার নিষ্পত্তি হলো। 


রুমা উপজেলার ৩৬৬ নম্বর সেংগুম মৌজার মৃত সুবেদার জাফর আহমেদের ছেলে কামাল উদ্দিনের কাছে ১৮ লাখ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।


অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. মাহাবুব আলম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর