সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

শেরপুরে সাইবার সিকিউরিটি ও এআই বিষয়ক সেমিনার

শেরপুরে সাইবার সিকিউরিটি ও এআই বিষয়ক সেমিনার

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শেরপুরে সাইবার সিকিউরিটি এবং এআই এওয়ারনেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে আজ বুধবার দুপুরে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ আয়োজন করে জেলা প্রশাসন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. তরফদার মাহমুদুর রহমান। এ সময় তিনি বলেন, এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নৈতিক ব্যবহারের বিষয়ে জ্ঞান লাভ করবে।


এছাড়া সেমিনারে তরুণদের ডিজিটাল সক্ষমতা উন্নয়ন, নিরাপদ প্রযুক্তি ব্যবহারে অভ্যস্তকরণ এবং দায়িত্বশীল অনলাইন আচরণ গড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।


এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর