সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / বিনোদন
বিনোদন

অমিতাভের টিফিন বক্সে রোজ চিঠি পাঠাতেন জয়া, কেন জানেন?

অমিতাভের টিফিন বক্সে রোজ চিঠি পাঠাতেন জয়া, কেন জানেন?

অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম মহাকাব্যিক হলেও জয়া বচ্চনের সঙ্গে বিগ-বির কেমিস্ট্রিও হার মানায় সিনেমাকে। একটা সময় অমিতাভের টিফিন বক্সে রোজ একটি করে চিঠি দিতেন জয়া।


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ তখন তুমুল ব্যস্ত। দিন রাত এক করে দিচ্ছিলেন লাইট-ক্যামেরা-অ্যাকশনে। কাজের চাপে বাড়ির সদস্যের খোঁজও নেওয়া হতো না ঠিকমতো। তাই সংসারের অনেক প্রয়োজনীয় তথ্য তার অজানা থাকত। 


বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছিলেন জয়া। রোজ তার জন্য পাঠানো টিফিনের বক্সে রেখে দিতেন চিরকুট। যেখানে সংসারের টুকিটাকি লেখা থাকত। কোনোদিন লিখতেন, ‘তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো’, অথবা ‘অভিষেকের শরীর ভালো না।’


কাজের ব্যস্ততায় সামাজিক অনুষ্ঠানের খবরও মনে থাকত না অমিতাভের। জয়া চিঠির মাধ্যমে জানাতেন সেসব। কিংবা কখন লেখা থাকত অন্য কিছু। মূলত এভাবেই ব্যস্ততার মাঝেও সংসারের সঙ্গে অমিতাভকে যুক্ত রাখতেন জয়া। 

সম্পর্কিত খবর