সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / খেলা ধুলা
খেলা ধুলা

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্ব কাল শুরু

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্ব কাল শুরু

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের (পুরুষ ও নারী) চূড়ান্ত পর্বের খেলা কাল থেকে শুরু হচ্ছে। 


পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 


সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান।  


ফেডারেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হবে দুই ধাপে। 


প্রথম ধাপ অর্থ্যাৎ জেলা চ্যাম্পিয়নশীপে জোনাল পর্যায়ে ৮টি জোনের পুরুষ ও নারী চ্যাম্পিয়ন দলগুলো অংশ নিবে। 


দ্বিতীয় ধাপে জাতীয় চ্যাম্পিয়নশীপে জেলা চ্যাম্পিয়নশীপের সেরা চারটি (সেমিফাইনালিস্ট) দলের সাথে সার্ভিসেস দল যোগ দিয়ে লড়াইয়ে নামবে।

সম্পর্কিত খবর