সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

জাতীয় পার্টিই পারে দেশটাকে বাঁচাতে

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টিই পারে দেশটাকে বাঁচাতে

জাতীয় পাটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, একটি দল দেশটাকে পাকিস্তান বানাতে চায়। তারা মা-বোনদের অসম্মান করছেন এবং আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিবর্তন করছেন। এই দেশটাকে বাঁচাতে পারে একমাত্র জাতীয় পাটি। সেই সাথে সুন্দরগঞ্জের মানুষকে নিরাপত্তা দিতে পারবে জাতীয় পাটি। তাই লাঙলে ভোট দিতে হবে। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণরুপে ব্যর্থ সরকার। মবের ভয়ে এই সরকার বিচার করতে পারছেন না। যারা ৭১ এর চেতনাকে ধুলিসাৎ করেছেন, তাদের বিচার এই দেশের মাটিতে হবে।  দেশের জন্য সকল রাজনৈতিক দল আন্দোলন করেছে। সকল দলের ভূলত্রুটি আছে, সেজন্য কোন দলকে ব্যান্ড করা রাজনৈতিক সমাধান হতে পারে না। দেশে সুশাসন নেই।  দেশ একটি ক্লান্তি লগ্নে দাড়িয়ে আছে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পাটিকে ভোট দিতে হবে।দেড় বছরে সরকার এই দেশকে নরকে পরিনত করেছে। তিনি দলীয় নেতাকর্মীকে এক্যবদ্ধ থেকে মবকে মোকাবেলা করার আহবান জানান। সুন্দরগঞ্জের ভাগ্য পরিবর্তনের জন্য লাঙলে ভোট দিয়ে নির্বাচিত  করে সংসদে পাঠাতে হবে। তাহলে সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারবেন। 

মঙ্গলবার রাত ৭টার দিকে ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পাটির নির্বাচনী সভায় প্রাধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পাটির সাবেক এমপি মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা,উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল প্রমুখ। 

জাপা মহাসচিব আরও বলেন বলেন, তিনি নির্বাচিত হলে ধুবনী কঞ্চিবাড়িকে একটি আলাদা উপজেলা করবেন। এটি তার একটি অসমাপ্ত কাজ। তিনি উপজেলা পরিষদ মিনি পার্ক, উপজেলা পরিষদ পকুর পারের শোভা বর্ধন, “ আই লাভ সুন্দরগঞ্জসহ” বিভিন্ন কবি, সাহ্যিতিকের ভাস্কর্য্য তৈরি করেছেন। তিনি সাত বছর এমপি থাকা কালিন সময়ে একজন মানুষও  বিনা অপরাধে জেলে যায়নি এবং একটি চাদাবাজির ঘটনা ঘটেনি। সাত বছরে তিনি যে সব উন্নয়ন করেছেন বিগত ২০ বছরে সুন্দরগঞ্জে তা হয়নি। আজ যারা ন্যায় বিচারের কথা বলছেন, গত দেড় বছরের তো একটি নজিরও দেখি নাই। দেশ তাকিয়ে আছে, ১২ তারিখের দিকে। দেশকে বাঁচাতে হলে লাঙলে ভোট দিতে হবে।

সম্পর্কিত খবর