সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পিং অনুষ্ঠিত

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পিং অনুষ্ঠিত

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পিং সম্পন্ন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বিকেলে নগরীর সিএনবি মোড় এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সাধারণ মানুষের সমর্থন ও অংশগ্রহণ আহ্বান করা হয়।


বিকেল ৫ টায় নগরীর সিএনবি স্মৃতি স্তম্ভের সামনে থেকে ক্যাম্পিং কার্যক্রম শুরু হয়। মিছিলটি লক্ষ্মীপুর মোড়ে থেকে রাজপাড়া হয়ে সিএনবিতে গিয়ে শেষ হয়। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ‘হ্যাঁ ভোট’-এর গুরুত্ব তুলে ধরেন।


এই কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন : রিফাদ রশিদ, কেন্দ্রীয় সভাপতি, মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, হাসিব, মুখ্য সমন্বয়ক এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সাবেক আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, নাটোর জেলা আহ্বায়ক শিশির আহমেদ এবং সিরাজগঞ্জ জেলা আহ্বায়কসহ রাজশাহী বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতারা।



ক্যাম্পিং চলাকালে বক্তারা বলেন, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণমানুষের রায় অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে ভোটের অধিকার সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সম্পর্কিত খবর