সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহী-৫ আসনে নওপাড়া কেন্দ্রে ধাক্কাধাক্কি

রাজশাহী-৫ আসনে নওপাড়া কেন্দ্রে ধাক্কাধাক্কি

রাজশাহী-৫ আসনের দুর্গাপুর উপজেলায় একটি ভোটকেন্দ্রকে ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও বর্তমানে শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কেন্দ্রে এলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল-এর সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এতে কেন্দ্র এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মধ্যে সাময়িক উদ্বেগ দেখা দেয়।


খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বর্তমানে কেন্দ্রে শান্ত পরিবেশ বিরাজ করছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো গুরুতর আহতের ঘটনা ঘটেনি এবং সাময়িক উত্তেজনা কাটিয়ে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে। ভোটাররা আবারও লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সম্পর্কিত খবর