সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে এমপি মুজিবুর রহমান

গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে এমপি মুজিবুর রহমান

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর জনগণের সেবাকে অগ্রাধিকার দিয়ে গোদাগাড়ী উপজেলা ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের নবনির্বাচিত এমপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাদের অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। পরে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন।


মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান ও সিভিল সার্জন ডা. রেজাউল করিম উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং একটি মাত্র অ্যাম্বুলেন্স দিয়ে সেবা দেওয়ার সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন।


এ সময় এমপি মুজিবুর রহমান বলেন, চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি, শয্যা বাড়ানো, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, হাসপাতাল এমন একটি জায়গা যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে অব্যবস্থা বা অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রোগীবান্ধব ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।


পরিদর্শন শেষে তিনি জানান, গোদাগাড়ী ও তানোর উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এদিকে দায়িত্বের শুরুতেই স্বাস্থ্যসেবাকে প্রাধান্য দেওয়ায় নবনির্বাচিত এমপির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এতে গোদাগাড়ী–তানোরের উন্নয়নে নতুন গতি আসবে।

সম্পর্কিত খবর