সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / শিক্ষা
শিক্ষা

১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ যবিপ্রবির

১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ যবিপ্রবির

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর (যবিপ্রবি)-এর জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ জন শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।


বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেন, একাডেমিক জীবনে এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যে অনুপ্রেরণা জোগায়। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় উৎসাহিত করতে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থী এ স্বীকৃতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন—অণুজীববিজ্ঞান বিভাগের সানজিদা আক্তার, সুমাইয়া খাতুন, মো. সজীব হোসেন শুভ ও সাইফুল ইসলাম; ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের মোছা. জান্নাতুল ফেরদৌস, বিপুল কুমার সেন, ফারহানা আফরিন নেহা ও রহিমা আফরোজ রুম্পা; জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মুন্নি আক্তার ও পল্লব সিংহ; এবং ফার্মেসি বিভাগের সাদমান হোসাইন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমবি বিভাগের প্রভাষক হাসনাইন আনজুম।

সম্পর্কিত খবর