সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সৌজন্য সাক্ষাত

প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সৌজন্য সাক্ষাত

রাজশাহীতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। মঙ্গলবার (১০ মার্চ) কর্মকর্তাদের কার্যালয়ে সংগঠনটির সদস্যরা এ সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সব কর্মকর্তার কাছে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের বিগত এক বছরের উল্লেখযোগ্য কার্যক্রম সম্বলিত লিখিত প্রতিবেদন তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।


এদিন দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করা হয়। এরপর রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীর সাথেও সাক্ষাত করেন সংগঠনটির সদস্যরা। 

এদিকে, দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাত করা হয়। এরপর রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিমের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন সংগঠনটির সদস্যরা। 


কর্মকর্তারা সংগঠনটির সদস্যদের জনসেবামূলক কার্যক্রমের প্রশংসা করে এসব কর্মসূচি অব্যাহত রাখার পরামর্শ দেন। ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।


এদিন সংগঠনটির সদস্য সোহান আহমেদ, ইকবাল মাহমুদ, নাজমুল হাসান, রুদ্র কুমার দাস, মুবিন আল মাহদি, আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত খবর