সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

শিক্ষক আজাহারের স্মরণে তানোরে ইফতার ও দোয়া মাহফিল

শিক্ষক আজাহারের স্মরণে তানোরে ইফতার ও দোয়া মাহফিল

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর বিএনপির  আহবায়ক ও সাতপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজাহার আলীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।




জানা গেছে, শুক্রবার (১৩মার্চ) মুন্ডুমালা পৌর এলাকার আলীতলা দাখিল মাদরাসা চত্ত্বরে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।




অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানু,সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক নরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক,মুন্ডুমালা কামিল মাদরাসার অধ্যক্ষ আমির উদ্দিন, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ফিরোজ কবির ও তৌহিদুর রহমান রেজা,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী,যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান,




উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,ডাঃ মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান ও আবু সাঈদ বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব মোতালেব হোসেন, মামুনুর রশিদ মামুন,মুন্ডুমালা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আজিম উদ্দিন ও সদস্য সচিব ইমন প্রমুখ।এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর