সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজারহাটে প্রেসক্লাব ও সুহৃদ সমাবেশের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে প্রেসক্লাব ও সুহৃদ সমাবেশের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের যৌথ উদ্যোগে রবিবার বিকেলে রাজারহাট বাজারে এই মহতী কর্মসূচি পালিত হয়।

​বিকেলে রাজারহাট বাজারে ইফতার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান। প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন এবং নজরুল ইসলাম।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ। অনুষ্ঠানে রাজারহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

​ইফতার বিতরণের পর এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা রক্ষা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই প্রতি বছরের ন্যায় এবারও এই আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত খবর