সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সাঁথিয়ায় সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদের ইফতার মাহফিল

সাঁথিয়ায় সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদের ইফতার মাহফিল

পাবনার সাঁথিয়ায় সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪মার্চ) উপজেলা পরিষদ হলরুমে সাঁথিয়া সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদ এর সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্ল¬াহ আল মামুনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আব্দুর রউফ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বেড়া মনজুর কাদের মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আশরাফ পিন্টু,সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম,ইমাম হোসাইন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক,বোয়াইলমারী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন রানা,সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জালাল উদ্দিন,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,সমাজ সেবক মিল্টন খন্দকার,গৌরীগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি আব্দুল জব্বার,কবি ও গীতিকার আরেক বিল্ল¬াহ,কবি আমিনুল ইসলাম সৌরভ প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন,রমজান মাস আমাদের জন্য সংযম, আত্মশুদ্ধি এবং পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা সবাই একত্রিত হয়ে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ পাই। রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যেন এগারোটা মাস চলতে পারি।


সাহিত্য সংস্কৃতি ও আবৃত্তি সংসদ শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়,এটি আমাদের সাহিত্য,সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চার একটি সুন্দর প্লাটফর্ম। আজকের এই ইফতার মাহফিল আমাদের সেই বন্ধনকে আরও শক্তিশালী করবে এই প্রত্যাশা করি।

সম্পর্কিত খবর