সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

ভদ্রা জামালপুরে GFGG Foundation-এর উদ্যোগে ইফতার বিতরণ

ভদ্রা জামালপুরে GFGG Foundation-এর উদ্যোগে ইফতার বিতরণ

গত ১৫ মার্চ (রবিবার) GFGG Foundation-এর ‘End Hunger Program’-এর আওতায় ভদ্রা জামালপুর এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে ১২০ জনেরও বেশি রোজাদার মানুষকে ইফতার করানো হয়।

আয়োজক ও স্বেচ্ছাসেবকবৃন্দ : ফাউন্ডেশনের চেয়ারম্যান উৎপল কুমার কর্মকার-এর নেতৃত্বে এই মানবিক উদ্যোগটি সফলভাবে সম্পন্ন হয়। ইফতার বিতরণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক রাজিব কর্মকার, সৌরভ কর্মকার, মোঃ আব্দুর রহমান মৃদুল, রাজিবুল আলম, রাফিয়া সরকার রুপি এবং আবুল হাসনাত অমি সহ আরও অনেকে।

লক্ষ্য ও উদ্দেশ্য : GFGG Foundation-এর মূল আদর্শ হলো— “যেখানে প্রয়োজন, সেখানেই আমরা।” সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দের পক্ষ থেকে জানানো হয় যে, আর্তমানবতার সেবায় এ ধরনের মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর