সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করল GFGG Foundation

সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করল GFGG Foundation

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে রাজশাহীর চারঘাট উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে GFGG Foundation। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩৭ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি উপহার প্যাকেটে ছিল আটা, সেমাই, চিনি ও দুধ। ঈদের প্রাক্কালে এসব প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়।

বিতরণকালে ফাউন্ডেশন পক্ষ থেকে জানানো হয়, সমাজের অনেক মানুষ যখন ঈদের প্রস্তুতিতে ব্যস্ত, তখন অনেক পরিবার একমুঠো খাবারের নিশ্চয়তা পেতেও হিমশিম খাচ্ছে। অনেকের ঘরে ঈদের দিন চুলা জ্বলবে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সেইসব মানুষের ঈদের দিনটি যেন কিছুটা হলেও আনন্দময় হয়, সেই ক্ষুদ্র প্রচেষ্টায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফাউন্ডেশন ভলেন্টিয়াররা বলেন, "আমাদের কাছে একটি ছোট প্যাকেট সামান্য মনে হতে পারে, কিন্তু একজন অভাবী মানুষের কাছে এটাই হতে পারে ঈদের সবচেয়ে বড় প্রাপ্তি। মানবতার এই পথে যদি সামর্থ্যবান সবাই এগিয়ে আসেন, তবে কোনো ঘরই ঈদের দিন আর অন্ধকারে থাকবে না।"

'মানুষ মানুষের জন্য'—এই মূলমন্ত্রকে ধারণ করে আয়োজিত এই মানবিক কার্যক্রমে মাঠ পর্যায়ে সার্বিক সঞ্চালনায় ছিলেন GFGG Foundation-এর একদল উদ্যমী ভলেন্টিয়ার। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে ফাউন্ডেশনটি।

সম্পর্কিত খবর