সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাসিক প্রশাসকের সঙ্গে সাবেক মেয়র বুলবুলের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে সাবেক মেয়র বুলবুলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। গত ১৬ মার্চ (সোমবার) নগর ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং নগরীর সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর বর্তমান পরিস্থিতি এবং নাগরিক সেবা নিয়ে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অন্যদিকে, প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন রাজশাহীকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।


সাক্ষাৎ শেষে তারা রাজশাহীর উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখার ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর