সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজারহাটে হাজীপাড়া হিযবুল্লাহ যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রাজারহাটে হাজীপাড়া হিযবুল্লাহ যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের রাজারহাটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ‘হাজীপাড়া হিযবুল্লাহ যুব সংগঠন’। পবিত্র মাহে রমজানের ২৭তম দিনে সংগঠনের পক্ষ থেকে এলাকার ৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ‘ঈদ ফুড প্যাকেজ’ বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (১৭ মার্চ, ২০২৬) বিকেলে আয়োজিত এই উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট আহমদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘পথের আলো রাজারহাট’-এর সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী আনিছুর রহমান লিটন।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ এবং আল হেরা ফাউন্ডেশন রাজারহাটের সভাপতি সাইয়াদুর রহমান শাওন।

​সংগঠনের সভাপতি মইনুল ইসলাম শুভ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামির সাখী মাহিন-এর সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সকল সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

​অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, "পবিত্র রমজান ও ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ প্রজন্মের এই মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।"

​হাজীপাড়া হিযবুল্লাহ যুব সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিবছরের ন্যায় এবারও তারা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছেন এবং ভবিষ্যতেও তাদের এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর