সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / অপরাধ
অপরাধ

রাজারহাটে অবৈধ কীটনাশক বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

রাজারহাটে অবৈধ কীটনাশক বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ কীটনাশক বিক্রির দায়ে ‘মেসার্স রিসা বীজ ভাণ্ডার’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে উপজেলার সিঙ্গেরডাবরি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

​অভিযান সূত্রে জানা গেছে, লুমিনাস কোম্পানির সরকারি অনুমোদনহীন ও অবৈধ কীটনাশক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গেরডাবরি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান। এসময় মেসার্স রিসা বীজ ভাণ্ডারে বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

​অভিযান শেষে জব্দকৃত অবৈধ কীটনাশকগুলো উপজেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে গর্ত করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

 

​অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

 

​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং ভেজাল ও অবৈধ কীটনাশকের ব্যবহার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অনুমোদিত ও মানহীন পণ্য বিক্রির মাধ্যমে কৃষকদের প্রতারিত করার কোনো সুযোগ দেওয়া হবে না।

সম্পর্কিত খবর