সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

কুমিল্লায় ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল ১০ বিজিবি

কুমিল্লায় ৬০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল ১০ বিজিবি

​​কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 মঙ্গলবার (০৫ মে) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ বিজিবি’র অধীনস্থ আনন্দপুর বিওপির একটি চৌকস টহল দল অভিযান শুরু করে। ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে নানকড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

​

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি’র এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অসাধু চক্র যাতে সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধ ব্যবসা পরিচালনা করতে না পারে, সেজন্য বিজিবি কঠোর নজরদারি বজায় রাখছে।


জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর