সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

ভালো কাজের পাশে সব সময় থাকবে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ

ভালো কাজের পাশে সব সময় থাকবে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ

ব্যাংক থেকে ঋণ নিয়ে ফুটপাতে চা দোকান করে সংসার চলছে যুবদল নেতার-গণমাধ্যমে এই রকম একটি সংবাদ দেখে মানবিক সহায়তায় এগিয়ে এসেছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতারা। 

বুধবার (১২ আগস্ট) প্রকাশিত ওই সংবাদটি নজরে আসার পর লালবাগ থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. আশিক রহমান মিরাজের পাশে দাঁড়িয়েছেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জু।


জানা গেছে, ‘একটি গণমাধ্যমে’-এ প্রকাশিত সংবাদটি দেখার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতারা। পরে ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. আশিক রহমান মিরাজের পাশে দাঁড়িয়ে তাকে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেওয়ার উদ্যোগ নেন তারা।


খন্দকার এনামুল হক বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা রাজনৈতিক সংগঠনের সামাজিক দায়বদ্ধতার অংশ। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রমেও যুবদল নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে।তিনি আরও বলেন, ভালো কাজের সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের উৎসাহিত করা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই সংগঠনের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর