সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে।

সোমবার কর্মসূচির প্রথমেই দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।  

মহড়া শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলামসহ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, সোনালী ব্যাংক ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার প্রমুখ অংশগ্রহণ করেন।  

সম্পর্কিত খবর