সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।  সোমবার সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ , সহকারী কমিশনার(ভূমি) শামসুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক, শিক্ষা অফিসার জয়নাল আবেদিনসহ উপজেলা প্রশাসনের দপ্তরের কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। 

 দিবসটি উপলক্ষে গোদাগাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন পরিচালক নমির উদ্দিনের  পক্ষ থেকে অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটির আয়োজন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

 

 

সম্পর্কিত খবর