সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

রাজশাহীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

রাজশাহীতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের দাসপুকুর সংলগ্ন টিবি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামিম হোসেন (৩৬)। জেলার গোদাগাড়ী উপজেলার দিয়াড় মহব্বতপুর গ্রামে তার বাড়ি।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মোটরসাইকেলে একাই ছিলেন শামিম। দুপুরে একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পর বাস পালিয়ে গেছে। এ ব্যাপারে অভিযোগ করার জন্য নিহত ব্যক্তির স্বজনদের ডাকা হয়েছে।

সম্পর্কিত খবর