সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে কাজল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঝলমলিয়া ডাকবাংলো চত্বরে স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।




নিহত কাজল হোসেন পুঠিয়া পৌরসভার ঝলমলিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। কাজল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন সময় মানুষের গাছ থেকে নারিকেল ও ডাব চুরি করে তা বিক্রি করতেন বলে এলাকার লোকজন জানিয়েছেন। পুলিশের ধারণা, ডাকবাংলোর পাশে একটি নারিকেল গাছে উঠে ডাব চুরির সময় তিনি নিচে পড়ে যান।




ডাকবাংলোর কেয়ারটেকার আক্কাস আলী দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকাকে বলেন, ‘ডাকবাংলোর চারপাশ উন্মুক্ত হওয়ায় যেকোনো সময় মানুষ যাতায়াত করে। রাতে আমি ঘুমিয়ে ছিলাম, কিছু বুঝতে পারিনি। ভোর সাড়ে ৫টার দিকে একজন এসে আমাকে ঘুম থেকে তুলে কাজলের লাশ দেখায়। এরপর আমি সবাইকে জানাই।’




পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকাকে বলেন, ‘লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টির তদন্ত হচ্ছে।’

সম্পর্কিত খবর