সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

পীরগঞ্জে রেললাইনে মাদক সেবনের সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পীরগঞ্জে রেললাইনে মাদক সেবনের সময়  ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে লিমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ রেলস্টেশনের দক্ষিনে মিত্রবাটির চারশ পঞ্চাশ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন পৌর শহরের মহিলা কলেজ এলাকার সহিদ এর ছেলে।

প্রত্যক্ষদর্শী তুহিন জানান, ওই যুবক রেল লাইনে বসে আঠা জাতীয় মাদক (ড্যান্ডি) সেবন করছিল। এ সময় পীরগঞ্জ ষ্টেশন থেকে ছেড়ে আসা কাঞ্চন কমিউটার ট্রেনটি তার কাছাকাছি পৌছালে সে ট্রেনটি হাত দিয়ে থামানোর চেষ্টা করে। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ স্টেশনের সহকারি ষ্টেশন মাষ্টার জনতা রানী জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পারবর্তীপুরগামী কাঞ্চান কমিউটার ট্রেনটি বিকাল ৫ টার দিকে পীরগঞ্জ ষ্টেশন ছেড়ে যায়। ট্রেনটি উপজেলার মিত্রবাটী এলাকার ৪৫০ নামক এলাকায় পৌছালে ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা যায়। ওই যুবকের বাড়ি পৌরশহরের মহিলা কলেজ এলাকায় বলে জানা গেছে।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিআরপি পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে ফেবিকল আঠার কৌটা পাওয়া গেছে।

সম্পর্কিত খবর