সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বাঘায় পদ্মা নদীতে ডুবে নিখোঁজ - ১ ও মরদেহ উদ্ধার ৬ ঘণ্টা পর

বাঘায় পদ্মা নদীতে ডুবে নিখোঁজ - ১ ও মরদেহ উদ্ধার ৬ ঘণ্টা পর

 রাজশাহীর বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর আমিরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে বাঘা ফায়ার সার্ভিসের নেতৃত্বে স্থানীয়দের সহায়তায় রাজশাহী থেকে আসা ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

নিহত আমিরুল ইসলাম উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলী এলাকার মৃত আলীমুদ্দিনের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সহিদুল মাস্টার জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আমিরুলসহ কয়েকজন পদ্মা নদীতে মাছ ধরতে যান। মূল নদীতে পৌঁছাতে তারা শাখা নদী (ক্যানেল) সাঁতরে পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ স্রোতে পড়ে আমিরুল ডুবে যান এবং নিখোঁজ হন।

আমিরুলের স্ত্রী নাজমা বেগম বলেন, “পেশাগত শ্রমিকের কাজ না থাকায় শখের বসে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। মাঝে মাঝে মাছ ধরেই সংসার চালাতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন কীভাবে সংসার চলবে জানি না।”

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নৌপুলিশ ও থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, “এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

সম্পর্কিত খবর