সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বেনাপোলে বাস তল্লাশি নিয়ে ড্রাইভারকে মারধর : সড়ক অবরোধ

বেনাপোলে বাস তল্লাশি নিয়ে ড্রাইভারকে মারধর : সড়ক অবরোধ

যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে সোহাগ পরিবহন বাসের তল্লাশির সময় মো. অপু নামে এক ড্রাইভারকে মারধর করার প্রতিবাদে সব শ্রমিক এক হয়ে মহাসড়ক অবরোধ করেছে।


রোববার (৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।


ড্রাইভার অপু জানান,বেনাপোল কাউন্টার থেকে গাড়িটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে গাড়ি তল্লাশির সময় বিজিবির এক জোয়ার তাকে মারধর করে।


তিনি বলেন, ‘ঘটনাটি জানাজানি হলে শ্রমিকরা এসে রাস্তায় গাড়ি আড় করে দেন। আমি ওই বিজিবি কর্মকর্তার শাস্তি চাই।’


ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী সুবেদার মাহবুব বলেন, ‘ড্রাইভারকে মারধর করার ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি থানায় বসে মিটমাটের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেনাপোল- যশোর রোডে অবরোধ চলছে। 

সম্পর্কিত খবর