সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নাটোরে তথ্য ভুল থাকায় নির্বাচনের ফলাফল শিট জব্দ

নাটোরে তথ্য ভুল থাকায় নির্বাচনের ফলাফল শিট জব্দ

নাটোরের লালপুরে তথ্যগত ভুল থাকায় ভোটকেন্দ্রগুলোতে পাঠানো নির্বাচনী ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) জব্দ করা হয়েছে। 


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব শিট জব্দ করে সিলগালা করা হয়। নাটোর-১ আসনে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পরিচালক এবং রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ জাহিদ হাসান ত্রুটিপূর্ণ এসব ফলাফল শিট সিলগালা করেন।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণী বা রেজাল্ট শিটে স্থানের নামের জায়গায় ছাপাজনিত ভুলে ‘সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়’ লেখা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।


এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন, ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণীতে স্থানের জায়গায় ভুলক্রমে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় লেখা হয়েছিল। বিষয়টি নজরে আসায় তৎক্ষণাৎ সেগুলো জব্দ করা হয়। পরে বিচারিক কমিটি সেগুলো সিলগালা করেছে। ভোট কেন্দ্রগুলোতে সঠিক ফরম সরবরাহের করা হয়েছে।

সম্পর্কিত খবর