সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

শিবগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট চলছে

শিবগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিবগঞ্জ উপজেলার ১৫৯টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।


৪৩ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক মো. শাহজাহান মিয়া শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ সন্তোষজনক। নারী-পুরুষ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। আশা করছি, শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।


অন্যদিকে, একই আসনে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী শিবগঞ্জ জাল মাছমারি ভোটকেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। আমি প্রথমে ভোট দিয়েছি। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতি চোখে পড়েনি। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।


এ দুটি কেন্দ্র ছাড়াও মনাকষা, বিনোদপুর,দুর্লভপুর ও শিবগঞ্জ পৌরসভার  ২০টি ভোট কেন্দ্র  ঘুরে দেখা গেছে কেন্দ্রগুলিতে পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশী। এ সমস্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ জানান সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুই ঘন্টায় প্রায় ২০% মানুষ ভোট দিয়েছে।


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।


এ আসনে মোট  ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা  পাঁচ লাখ ১৮১ জন।

সম্পর্কিত খবর