সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহী-৬ আসন : চার প্রার্থী যে কেন্দ্রে ভোট দিলেন

রাজশাহী-৬ আসন : চার প্রার্থী যে কেন্দ্রে ভোট দিলেন

বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনে চার প্রার্থী তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। প্রার্থীরা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। 


জানা গেছে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ)। তিনি সকাল ৭টার দিকে ভোট দেন চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা)। তিনি ভোট দেন চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের সলুয়া ডিগ্রী কলেজ কেন্দ্রে।


জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল)। তিনি ভোট দেন চারঘাট পৌরসভার চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা)। তিনি ভোট দেন বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।


এ আসনে মোট কেন্দ্র ১১৯টি। এরমধ্যে বাঘায় ৬১টি এবং চারঘাটে ৫৮টি।  গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪২টি। এরসধ্যে বাঘায় ২৪টি এবং চারঘাটে ১৮টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এরমধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১। 


সহকারি পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।   পুলিশ ও আনসারের সঙ্গে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।


বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শাম্মী আক্তার বলেন, এবারের ভোট সুষ্ঠু ও নির্বিঘ্নে করতে কেন্দ্র ভিত্তিক ভোট দিচ্ছেন ভোটাররা। #

সম্পর্কিত খবর