সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বাউফলে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর: সম্প্রীতির বার্তা নিয়ে পরিদর্শনে এমপি

বাউফলে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর: সম্প্রীতির বার্তা নিয়ে পরিদর্শনে এমপি

পটুয়াখালীর বাউফলে শতবর্ষী কালী মন্দিরে দুর্বৃত্তদের হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।


গত সোমবার দুপুর ১২টায় বাউফল উপজেলার ভূবনসাহা কাছারি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী কালী মন্দির পরিদর্শনকালে তিনি বলেন,


“সমাজে ভালো-মন্দ মানুষ থাকবেই। যারা মন্দ কাজ করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”


তিনি আরও জানান, মন্দিরে প্রবেশ করে প্রতিমার অংশ ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মন্দিরের নিরাপত্তা ও সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর