সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

যশোর বেজপাড়ার এস্কেন্দারের যাবজ্জীবন কারাদণ্ড

যশোর বেজপাড়ার এস্কেন্দারের যাবজ্জীবন কারাদণ্ড

যশোর শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এস্কেন্দারকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৬ষ্ঠ) আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।


সংশ্লিষ্ট আদালতের এপিপি আকতার হোসেন সিদ্দিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


সাজাপ্রাপ্ত এস্কেন্দার বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।


মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ নাভারণ শহীদ মোড়ে অভিযান চালায়। এ সময় এস্কেন্দারকে আটক করে তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার তৎকালীন বাজারমূল্য ছিল প্রায় ১৬ লাখ টাকা।


এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সম্পর্কিত খবর