সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি: নিয়ামতপুরে সচেতনতামূলক দিবস পালন

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি: নিয়ামতপুরে সচেতনতামূলক দিবস পালন

"দুর্যোগ প্রস্তুতি লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়র  এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।


দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চ এর সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।


এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।


 আলোচনা সভায়  উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ  আল মামুন 


 এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সুশীল সমাজের নেতাকর্মী, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে অভিভাবকদের ফায়ার সার্ভিসের তত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়।


দুর্যোগকালীন সময়ে ও মোকাবিলায় কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার সে বিষয়ে লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সম্পর্কিত খবর