সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে শুক্রবার (১৩ মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র ফাউন্ডেশনের নিজস্ব ভবনের ছাদে মাহফিলে উপস্থিত ছিলেন কার্য নির্বাহী কমিটির সকল সদস্য। হার্ট ফাইন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, চীফ কনসালটেন্ট ও ন্যাশনাল হার্ট ফাইন্ডেশন ও রিসার্চ ইন্সটিটিউ এর পরিচালক প্রফেসর ডাক্তার রইস উদ্দিন, পরিচালক প্রশাসন ও অর্থ সাবেক প্রফেসর মহা. হবিবুর রহমান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন সহ ফাউন্ডেশনের আজীবন সদস্যগণ। 




এ সময়ে পরিচালক বলেন, এই প্রতিষ্ঠান নতুনভাবে শুরু থেকে অত্যন্ত সুনামের সাথে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। ইতোমধ্যে শতশত রোগিকে সেবা প্রদান করা হয়েছে। এখানে হার্ট রোগিদের সেবার জন্য প্রায় সকল ধরনের যন্ত্রপাতি রয়েছে। সেইসাথে রয়েছে অভিজ্ঞ ডাক্তার। রয়েছে সার্বক্ষনিক সেবা বলে উল্লেখ করেন তিনি। 




সাধারণ সম্পাদক খোকন বলেন, এই প্রতিষ্ঠানে অসহায় রোগিদের জন্য বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা প্রদান করার জন্য যাকাত ফান্ড থেকে অর্থ ব্যায় করা হয়। এ সেবা চালু রাখতে হার্ট ফাউন্ডেশনের যাকাত ফান্ডে যাকাতের টাকা প্রদানের জন্য বিত্তবানসহ যাকাত প্রদানকারীদের বিশেষভাবে অনুরোধ জানান তিনি। 




বক্তব্য শেষে এই প্রতিষ্ঠানের জন্য জমিদানকারী, যারা শুরু থেকে এই প্রতিষ্ঠানে ছিলেন বা আছেন, এই প্রতিষ্ঠান নির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেও রুহের মাগফিরাত কামনায় এবং এই প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় যে কমিটি, পরিচালক, ডাক্তার ও স্টাফগণ নিরলসভাবে কাজ কওে যাচ্ছেন এবং সকল আজীব সদস্য যারা বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানে সহযোগিতা কওে যাচ্ছেন তাদেরসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক মসজিদের পেশ ইমাম মুফতি মোয়াজ্জেম হোসেন। 

সম্পর্কিত খবর