সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির বিপরীতে ১৭ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মধ্যে মোট ২ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৪২২ টাকার চেক বিতরণ করা হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষা শেষে এই অর্থ হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।


অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের উদ্দেশ্যে বলেন, রাজশাহীতে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এই উন্নয়নমূলক কাজে আপনারা জমি দিয়ে সহযোগিতা করেছেন, এজন্য সরকার আপনাদের বাজারমূল্যের প্রায় তিনগুণ ক্ষতিপূরণ প্রদান করছে। তিনি আরও বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ ভূমি মালিকদের হাতে পৌঁছে দিতে। কিছু ক্ষেত্রে আইনি জটিলতা থাকলেও সেগুলো সমাধান করে চেক হস্তান্তর করা হচ্ছে। ভবিষ্যতেও যেন কেউ অযথা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর