সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নাটোরে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথমবারের মতো নাটোর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় নাটোর শহরের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘নাটোরের সর্বস্তরের সাংবাদিকদের’ ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, প্রথম আলোর মুক্তার হোসেন, যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ৭১ টিভির বুলবুল আহমেদ, চ্যানেল আইয়ের রেজাউল করিম রেজা এবং এখন টিভির মাহবুব হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রেসক্লাব থাকলেও সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও সংকটময় মুহূর্তে সকল গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মিলনমেলায় নাটোরের সাতটি উপজেলার ২১টি প্রেসক্লাবের প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর