সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাণীনগরে দেড় মন নিষিদ্ধ রূপচাঁদা মাছ জব্দ, পাঁচ হাজার টাকা জরিমানা

রাণীনগরে দেড় মন নিষিদ্ধ রূপচাঁদা মাছ জব্দ, পাঁচ হাজার টাকা জরিমানা

নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দেড় মন নিষিদ্ধ রূপচাঁদা মাছ জব্দ করা হয়েছে। সেই সাথে আড়ৎদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে রাণীনগর উপজেলা প্রশাসনিক ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই অভিযান পরিচালনা করা হয়।


ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে,এদিন দুপুরে উপজেলার আবাদপুকুর হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ বাজারে নিষিদ্ধ রূপচাঁদা মাছ বিক্রির সময় দেড় মন মাছ জব্দ করা হয়।



নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে আড়ৎদার হামিদুল ইসলামকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনের ৫ (১) ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছগুলো বিধি মোতাবেক নিস্পত্তি করা হয়েছে। অভিযানে উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব,সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর