সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নওগাঁয় অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ২

নওগাঁয় অটোরিকশা-ভটভটির সংঘর্ষে নিহত ২

নওগাঁর বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালী এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে বদলগাছী থানা হেফাজতে নিয়ে এসেছে।

নিহতদের একজনের নাম কাত্তিক চন্দ্র (২৮)। তার বাড়ি বদলগাছী উপজেলা সদরে। অপরজনের বয়স আনুমানিক (৩০) বছর। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে জয়পুরহাট খেকে বদলগাছী অভিমুখে আসা একটি সিএনজির সাথে বিপরীত দিকগামী একটি ভটভটির চকবনমালী এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এত ঘটনাস্থলেই সিএনজির ২ যাত্রী নিহত হন। 

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান।

সম্পর্কিত খবর