সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বনপাড়া পৌরসভায় সেরা করদাতাদের সম্মাননা প্রদান

বনপাড়া পৌরসভায় সেরা করদাতাদের সম্মাননা প্রদান

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাটোর জজ কোর্টের পিপি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও নাটোর-৪ আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিনী মহুয়া নুর কচি, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার, স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ ওয়ালিউল ইসলাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবিএম ইকবাল হোসেন রাজু বক্তব্য রাখেন। পরে পৌরসভার সেরা করদাতা ব্যাক্তি ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সম্পর্কিত খবর