সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নিহত পাইলটের বাসায় শোকের মাতম, যা বলল পরিবার

নিহত পাইলটের বাসায় শোকের মাতম, যা বলল পরিবার

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত বিমানবাহিনীর পাইলট তৌকির ইসলামের বাসায় শোকের মাতম চলছে। তার পারিবারিক বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও পরিবার রাজশাহীর শহরে বসবাস করত। 


সোমবার (২১ জুলাই) নগরীর উপ-শহরের ৩ নম্বর সেক্টরে তার বাসায় স্বজনরা আহাজারি করছেন। পাইলট তৌকিরের বাবার নাম তোহরুল ইসলাম, তার মায়ের নাম সালেহা খাতুন। 

Screenshot_2025-07-21_185359


সোমবার বিকেলে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বিকেল ৫টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। 


তৌকিরের চাচা মতিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের তৌকির আর বেঁচে নেই। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার এয়ারপোর্টে পাঠানো হয়। সেই হেলিকপ্টারে করে তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি ঢাকায় গেছেন।


মতিউর রহমান আরও বলেন, ‘সম্প্রতি সাগর রাজশাহী এসেছিল। ছয় মাস আগে তার বিয়ে হয়। তার কোনো বাচ্চা-কাচ্চা নেই। ছোট ভাই মরদেহ নিয়ে এলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

সম্পর্কিত খবর