সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহী জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: published:  ০৮ আগস্ট, ২০২৫, ১১:৫৭ এএম

রাজশাহী জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত


“দাওয়াত ও প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন”—এই স্লোগানে রাজশাহী জেলা পূর্ব শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি উপশাখা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।


বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, “ছাত্রশিবির কেবল একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। সংগঠনের সদস্যদের কুরআন-সুন্নাহর পাশাপাশি একাডেমিক শিক্ষায়ও মনোযোগী হতে হবে, কারণ ভবিষ্যতে নেতৃত্ব দানের জন্য প্রস্তুত থাকতে হবে।”


তিনি আরও বলেন, “ছাত্রদের সৎ, আদর্শবান ও নৈতিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি।”


সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।