সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত সহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা


বিশেষ প্রতিনিধি-ঃ published:  ২৫ আগস্ট, ২০২৫, ০৭:১১ পিএম

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত সহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা


বোয়ালখালীতে বিএসটিআই লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য প্রস্তুত করা ও পরিমাপে জ্বালানি তৈল কম দেয়ার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।


সোমবার(২৫ আগস্ট) দুপুরে উপজেলার কানুনগোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এসময় বিএসটিআইয়ের মেট্টোলজি পরীক্ষক প্রিময় মজকুরী জয় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এবং সার্বিক সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ সদস্যরা।


অভিযান সূত্রে জানা গেছে, বিএসটিআই আইন ২০১৮ ও ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মিলন সুইটসের মালিক সুমন চৌধুরীকে ১০ হাজার,  ভাই ভাই বেকারির মালিক মোঃ আলী আকবরকে ১০ হাজার ও শাহ আমানত অয়েল এজেন্সির মালিক আকতারুল আলমকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। 


জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা