সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

যশোরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : published:  ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৪ পিএম

যশোরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

যশোরে মায়ের অসুস্থতার কথা বলে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়া এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। একইসাথে উদ্ধার করেছে এফ জেড মোটরসাইকেলটিও।

আটক আল-আমিন বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন এর  বোয়ালিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তবে, তার সহযোগী রিমন হোসেন আত্মগোপনে রয়েছেন।


ডিবি জানায়, ২ আগস্ট আলআমিন ও রিমন গরীবশাহ রোডে একপরিচিত  যুবকের কাছে বলেন, রিমনের মা অসুস্থ, দ্রুত যেতে হবে। এরপর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেবে বলে আশ্বাস দেন। এজন্য আরও দশ হাজার টাকা হাতিয়ে নেন।

এরপর থেকে দুজনেই আত্মগোপনে চলে যান। পরে তিনি ডিবির কাছে অভিযোগ দিলে ডিবি মজিদকে আটক করে। শুক্রবার ২৬সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।