সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহী নগরীতে জজের বাসায় ঢেকে স্কুলপড়ুয়া ছেলেকে হত্যা

জজের স্ত্রী গুরুতর আহত


নিজস্ব প্রতিনিধি published:  ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:৫৯ পিএম

রাজশাহী নগরীতে জজের বাসায় ঢেকে স্কুলপড়ুয়া ছেলেকে হত্যা
রাজশাহী নগরীতে জজের বাসায় ঢেকে স্কুলপড়ুয়া ছেলেকে হত্যা

রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এসময় জজের স্ত্রী তাসমিন নাহারও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাওসিফ রহমান সুমন নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।




বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে নগরীর তেরখাদিয়া ডাবতলায় বিচারকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই রাজশাহী আদালতপাড়ার বিচারক, আইনজীবী, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সফিয়ান, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার শাফিন মাহমুদ ও উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।




ঘটনার সাথে জড়িত একজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।




রাজশাহী মহানগর দায়রা জজ হিসাবে যোগদানের আগে আব্দুর রহমান রাজশাহী শ্রম আদালতের বিচারক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।