সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ২৪


নিজস্ব প্রতিবেদক published:  ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:৪৮ পিএম

রাজশাহীতে ছাত্রলীগের ২ নেতাসহ গ্রেপ্তার ২৪

রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতারা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনপুর থানার বাসিন্দা মেহেদী হাসান (২৬) এবং রাবি হল ছাত্রলীগের সদস্য ও সিরাজগঞ্জের বেলকুচি থানার বাসিন্দা মো. হোসাইন (২৪)। 


আজ শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলার ১ জন এবং অন্যান্য মামলার আসামি ১৩ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।