সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

শেরপুরে ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন


শেরপুর প্রতিনিধি published:  ১৭ নভেম্বর, ২০২৫, ০৩:৩৭ পিএম

শেরপুরে ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

শেরপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই মো. ইয়াকুব আলীকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


আজ সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 


সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে।


রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।


আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ বিকেলে নালিতাবাড়ীর দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের বাড়ির আঙিনার জাম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও তার বড় ভাই হাতেম আলীর (৪৫) মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াকুব আলী ভাই হাতেম আলীকে ধারালো দা দিয়ে ঘাড়ের পেছনে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে ৩১ মার্চ হাতেম আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


এ ঘটনায় হাতেম আলীর স্ত্রী মোছা. মাজেদা বেগম নালিতাবাড়ী থানায় হত্যা মামলা করেন।